Showing posts with label স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স. Show all posts
Showing posts with label স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স. Show all posts

Sunday, December 24, 2017

মোবাইল মেসেজের মাধ্যমে জেনে নিন আপনার ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতের বর্তমান অবস্থা

7:53 AM 127
বর্তমানে মোবাইল মেসেজের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতের কোন ধাপে আছে তা জানা যায়। আপনার ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতের বর্তমান অস্থা জানতে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
(১) মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে “DL<space> রেফারেন্স নম্বর” টাইপ করুন;
(২) মেসেজটি 6969 নম্বরে পাঠিয়ে দিন;
(৩) ফিরতি মেসেজে চিপযুক্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতের বর্তমান অবস্থা জানতে পারবেন।
[ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়ো মেট্রিক্স সম্পন্ন করার পর বিআরটিএ থেকে যে এ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয় তাতে রেফারেন্স নাম্বার উল্লেখ থাকে।]

উদাহরণ:
Type:  DL DM121590 & Send to 6969
     

গুরুত্বপূর্ণ নির্দেশিকা:

১। ​ রেফারেন্স নম্বর এ যদি কোনো ডেশ (“-”) থাকলে তা বাদ দিতে হবে। কিন্তু যদি স্ল্যাশ (“/”) থাকে তবে তা দিতে হবে।

২। যদি আপনি নবায়নের জন্য আবেদন করে থাকেন তবে আপনার ফিরতি মেসেজে যদি পূর্বের ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স এর “QC Date” প্রদর্শন করে তবে বুঝবেন এখনো সার্কেল অফিস থেকে আপনার আবেদনটির  নবায়নের কার্যক্রম সম্পন্ন করা  হয়নি।

ফিরতি মেসেজ নিম্নলিখিতগুলো সাধারণত পাওয়া যায়, এর ভিন্ন কোনো মেসেজ হলে কর্তৃপক্ষের সহিত যোগাযোগ করার অনুরোধ রইলো :

  • Your Driving License is pending processing.
  • Printing of your Driving License is in progress.
  • Your Driving License has been approved and awaiting printing.
  • Your Driving License has been printed and awaiting quality assurance.
  • Quality assurance of your Driving License has completed and awaiting packaging.
  • Your Driving License has been packed and awaiting shipment.
  • Your Driving License is awaiting shipment.
  • Your Driving License is ready for shipment but has not yet reached your point of collection.
  • Your Driving License application has not yet been approved.
  • Printing of your Driving License is in progress.
  • Your Driving License has been printed and awaiting quality assurance.

Sunday, September 24, 2017

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০১]

9:30 AM 0
বিআরটিএ’তে বর্তানে যে ৪-৫ পৃষ্ঠার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম আছে তা পূরণ করাটা অনেকেই সমস্যা মনে করেন। কিন্তু এ ফরম পূরণের বিষয়ে স্পষ্ট ধারণা থাকলে অতি সহজেই কোনরকম জটিলতা ছাড়াই এ ফরম করতে পারবেন। এ ফরম পূরণের প্রতি ধাপ এখানে আলোচনা করা হলো। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম দ’টি সেকশনে ভাগ কা হয়েছে। সেকশন-এ’তে ব্যক্তিগত তথ্য এবং সেকশন-বি’তে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে। 
প্রথম ধাপ


ক্রমিক নং ১: এ অংশে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে পূরণ করতে হবে। প্রতিটি ঘরে একটি করে নম্বর বা ডিজিট বসবে। বাম পাশ থেকে নম্বর বসানো শুরু করতে হবে। অবশিষ্ট ঘরগুলো এক টানে কেটে দিতে হবে।

ক্রমিক নং ২: এ অংশে আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে। (ক) প্রথম দুই ঘরে তারিখ লিখতে হবে। তারিখ যদি এক সংখ্যার হয় তাহলে তার পূর্বে  ০ (শূন্য) বসাতে হবে। যেমন জন্ম তারিখ যদি কোন মাসে ৫ তারিখ হয় তাহলে প্রথম ঘরে ০ ও দ্বিতীয় ঘরে ৫ লিখতে হবে। (খ) তৃতীয় ও চতুর্থ ঘরে মাসে সংখ্যা লিখতে হবে। জন্ম মাস জানুয়ারি থেকে সেপ্টেম্বর -এর মধ্যে হয় তাহলে মাসের সংখ্যার পূর্বেও একটি ০ (শূন্য) বসাতে হবে। যেমন- আবেদনকারীর জন্ম মাস ফেব্রুয়ারি হয় তাহলে তৃতীয় ঘরে ০ এবং চতুর্থ ঘরে ২ লিখতে হবে অর্থাৎ মাস হবে ০ ২। (গ) পঞ্চম ঘর থেকে অষ্টম ঘর পর্যন্ত জন্ম সাল লিখতে হবে এবং প্রতিটি ঘরে ১টি করে নম্বর বা ডিজিট লিখতে হবে। যেমন - 1 9 8 1 । আবেদনকারীর জন্ম তারিখ যদি 5 ফেব্রুয়ারি ১৯৮১ হয় তাহলে লিখতে হবে 0 5 0 2 1 9 8 1। 


ক্রমিক নং ৩:  (ক) এ অংশে আবেদনকারীর নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রতিটি ঘরে একটি করে অক্ষর হবে এবং নামের একটি অংশ শেষ হলে এক ঘর ফাকা রেখে নামের পরের অংশ লিখতে হবে। অবশিষ্ট ঘরগুলো এক টানে কেটে দিতে হবে। (খ) ইংরেজি নাম লেখা অংশের নিচে বাংলায় নাম লেখার জায়গা আছে সেখানে স্পষ্ট অক্ষরে বাংলায় আবেদনকারীর নাম লিখতে হবে। 

ক্রমিক নং ৪: (ক) এ অংশে আবেদনকারীর পিতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রতিটি ঘরে একটি করে অক্ষর হবে এবং নামের একটি অংশ শেষ হলে এক ঘর ফাকা রেখে নামের পরের অংশ লিখতে হবে। অবশিষ্ট ঘরগুলো এক টানে কেটে দিতে হবে। (খ) ইংরেজি পিতার নাম লেখা অংশের নিচে বাংলায় পিতার নাম লেখার জায়গা আছে সেখানে স্পষ্ট অক্ষরে বাংলায় আবেদনকারীর পিতার নাম লিখতে হবে। 

ক্রমিক নং ৫: (ক) এ অংশে আবেদনকারীর মাতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রতিটি ঘরে একটি করে অক্ষর হবে এবং নামের একটি অংশ শেষ হলে এক ঘর ফাকা রেখে নামের পরের অংশ লিখতে হবে। অবশিষ্ট ঘরগুলো এক টানে কেটে দিতে হবে। (খ) ইংরেজি মাতার নাম লেখা অংশের নিচে বাংলায় পিতার নাম লেখার জায়গা আছে সেখানে স্পষ্ট অক্ষরে বাংলায় আবেদনকারীর মাতার নাম লিখতে হবে। 


ক্রমিক নং 6: আবেদনকারী ছেলে হলে Male এবং মেয়ে হলে Female -এ টিক দিতে হবে।

ক্রমিক নং ৭: আবেদনকারী বিবাহিত হলে Married এ, অবিবাহিত হরে Unmarried এ, বিধবা বা বিপত্নীক হলে Widowed/Widower এ, ডিভোরসড হরে Divorced এ টিক দিতে হবে। 

ক্রমিক নং ৮: আবেদনকারী বিবাহিত, বিধবা বা বিপত্নীক অথবা ডিভোরসড হলে এ অংশে স্বামী বা স্ত্রীর নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রতিটি ঘরে একটি করে অক্ষর হবে এবং নামের একটি অংশ শেষ হলে এক ঘর ফাকা রেখে নামের পরের অংশ লিখতে হবে। অবশিষ্ট ঘরগুলো এক টানে কেটে দিতে হবে। 

ক্রমিক নং ৯: এ অংশে আবেদনকারীর পেশা লিখতে হবে। আবেদনকারী যদি বেকার হয় তবে এ ঘর ফাকা রাখা যেতে পারে।

ক্রমিক নং ১০: এ অংশে আবেদনকারীর রক্তের গ্রুপ লিখতে হবে। যেমন:-  O + বা AB - ।


ক্রমিক নং ১1: এ অংশে আবেদনকারীর স্থায়ী ঠিকানা লিখতে হবে। (ক) House / Village / Road / Street-অংশে শহরের ঠিকানা হলে ফ্ল্যাট নং, বাড়ি নং ইত্যাদি লিখতে হবে আর গ্রামের ঠিকানা হলে বাড়ি নাম -যেমন- মোল্লা বাড়ি , গ্রামের নাম যেমন- কাঞ্চনপুর (মধ্যপড়া) ইত্যাদি লিখতে হবে।  (খ) Union অংশে শহরের ঠিকানার ক্ষেত্রে প্রথম অংশ প্রদত্ত ঠিকানার অতিরিক্ত অংশ থাকলে তা লিখতে হবে আর গ্রামের ঠিকানা হলে ইউনিয়নের নাম লিখতে হবে। (গ) Upazilla/Town-অংশে উপজেলার নাম বা শহরের নাম লিখতে হবে। (ঘ) District/State -অংশে জেলার নাম লিখতে হবে। (ঙ) PostCode/ZIP অংশে পোস্ট কোড লিখতে হবে। আপনার পোস্ট অফিস থেকে এ কোড সংগ্রহ করতে পারেন। অথবা http://www.bangladeshpost.gov.bd/postcode.asp লিংক থেকেও পোস্ট কোড সংগ্রহ করতে পারেন।


ক্রমিক নং ১২: এ অংশে আবেদনকারীর বর্তমান ঠিকানা লিখতে হবে। এ অংশ ক্রমিক নং 11 অনুরূপভাবে পূরণ করতে হবে। 

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম পূরণের বাকী অংশ দেখার জন্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০২] -তে ক্লিক করার অনুরোধ করা হলো।


Friday, September 22, 2017

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০২]

9:06 AM 1
এখানে “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব?” এর দ্বিতীয় অংশ পর্যায়ক্রমে দেয়া হলো।  প্রথম অংশ দেখতে চাইলে “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০১]” -এ ক্লিক করার জন্য অনুরোধ করা হলো।


ক্রমিক নং ১৩: এখানে আবেদনকারীর জাতীয়তা কি তা লিখতে হবে। বাংলাদেশী হলে “BANGLADESHI” লিখতে হবে। 

ক্রমিক নং ১৪: আবেদনকারী বাংলাদেশী নাগরিক হলে “No”-তে টিক দিবেন। আর আবেদনকারী যদি বাংলাদেশের নাগরিক না হয়ে অন্য কোন দেশের নাগরিক হলে ক্রমিক নং ১৩-তে তার জাতীয়তা লিখবে এবং ক্রমিক নং ১৪ এর “Yes”--এ ক্লিক করে “country” লেখার ঘরে তাঁর দেশের নাম লিখবেন।


ক্রমিক নং ১৫: এখানে আবেদনকারীর যে সকল টেলিফোন, মোবাইল ফোনে পাওয়া যাবে তা লিখতে হবে। যাদের দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে কান্ট্রি কোড (+88 ) সহ ফোন/মোবাইল নাম্বার দিতে হবে। 

ক্রমিক নং ১৬: জরুরি প্রয়োজনে যেমন দুর্ঘটনায় পরলে আবেদনকারীর নিকট আত্মীয়ের সাথে যোগাযোগ করে তথ্য ও সহায়তা পাওয়া সম্ভব এমন কারো নাম, সম্পর্ক, মোবাইল নাম্বার ও ইমেইল দিতে হবে।  


এ অংশ শুধুমাত্র বিদেশীদের ক্ষেত্রে প্রযোজ্য । বাংলাদেশী নাগরিকগণ এ অংশ ফাকা রাখবেন।

ক্রমিক নং ১৭: এ অংশে আবেদনকারীর বিদেশী ড্রাইভিং লাইসেন্স নাম্বার লিখতে হবে।

ক্রমিক নং ১৮: এ অংশে আবেদনকারীর পাসপোর্ট নাম্বার লিখতে হবে।

ক্রমিক নং ১৯: এ অংশে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা সোশাল সিকিউরিটি নাম্বার লিখতে হবে।




Thursday, September 21, 2017

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৩]

9:38 AM 0
এখানে “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব?” এর তৃতীয়  অংশ পর্যায়ক্রমে দেয়া হলো। 
তৃতীয় অংশটি মূলত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরমের দ্বিতীয় ধাপ। এ অংশে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।   এখানে “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৩]” - পর্যায়ক্রমে আলোচনা করা হলো।


দ্বিতীয় ধাপ


ক্রমিক নং ২০: এখানে বিআরটিএ অফিস কর্তৃক পূরণ করা হবে। আবেদনকারী এ ঘরটি ফাঁকা রাখবেন।

ক্রমিক নং ২১: এখানে আবেদনকারী ব্যাংকে ড্রাইভিং লাইসেন্স ফি জমা দিলে ব্যাংক তেকে যে মাটি রিসিপ্ট দিবেন তাতে একটি ১৩ ডিজিটের ব্যাংক ট্রানজেকশন নাম্বার থাকে সেটি এ ঘরে বসাতে হবে। ট্রানজেকশন নাম্বার কোথায় পাবেন তার একটা নমুনা নিচে চিত্রে দেওয়া হলো। 


উল্লেথ্য যে, অনেকে ট্রানজেকশন নাম্বারের পরিবর্তে  ই-ট্র্যাকিং নাম্বার দিয়ে থাকেন। একটু খেয়াল করবেন ট্রানজেকশন নাম্বার ই-ট্র্যাকিং নাম্বারের উপরে থাকে।


ক্রমিক নং ২২:  ক্রমিক নং ২২ নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের জন্য প্রযোজ্য নয়। যে সকল আবেদনকারী ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ডুপ্লিকেট কপি, তথ্য বা বানান সংশোধন ইত্যাদি কাজের জন্য আবেদন করবেন অর্থাৎ যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা তাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে লিখবেন। 

ক্রমিক নং ২৩:  ড্রাইভিং লাইসেন্সটি বাংলায় চাইলে “বাংলা” অথবা ইংরেজিতে চাইলে “ইংরেজি”-তে টিক দিতে হবে। তবে,  “ইংরেজি”-তে টিক দেওয়া বুদ্ধিমানের কাজ হবে, কারণ দেশের বাইরে ইংরেজি ড্রাইভিং লাইসেন্সের গ্রহণযোগ্যতা আছে। 


ক্রমিক নং ২৪: এখানে আবেদনকারীর প্রকৃতি কি তাতে টিক দিতে হবে। যেমন- সাধারণ নাগরিক হলে “General”-এর ঘরে টিক দিতে হবে। আর্মি, নৌবাহিনি বা এয়ারফোর্সের সদস্য হলে “Defense Personnel”-এর ঘরে টিক দিবেন। বিদেশী হলে “Foreigner”-এর ঘরে টিক দিবেন।   কূটনীতিজ্ঞ হলে “Diplomat”-এর ঘরে টিক দিবেন।

ক্রমিক নং ২৫: এখানে আবেদনের ধরন নির্বাচন করতে হবে। যেমন :- 
(a) লার্নার ড্রাইভিং লাইসেন্স চাইলে “a) Learner License”-এর ঘরে টিক দিবেন; 
(b) নতুন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলে “b) DL issue”-এর ঘরে টিক দিবেন; 
(c) ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলে “c) Renewal”-এর ঘরে টিক দিবেন; 
(d) ড্রাইভিং লাইসেন্স-এর প্রতিলিপি বা ডুপ্লিকেট কপির জন্য আবেদন কররে “d) Duplicate”-এর ঘরে টিক দিবেন; 
(e) বর্তমান ড্রাইভিং লাইসেন্সের সাথে মোটরযানের শ্রেণি সংযোজন করতে চাইলে অর্থাৎ হালকা মোটরযান চালনার ড্রাইভিং লাইসেন্স আছে তার সাথে মোটরসাইকেল যোগ করতে চাইলে বা মোটরসাইকেল চালনার ড্রাইভিং লাইসেন্স আছে তার সাথে প্রাইভেট কার সংযোজন করতে চাইলে “e) Addition to DL”-এর ঘরে টিক দিবেন; 
(f) বর্তমান ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেণি পরিবর্তন করতে চাইলে অর্থাৎ হালকা মানের মোটরযান চালনার ড্রাইভিং লাইসেন্স আছে তা এখন মধ্যম মানের মোটরযান চালানোর ড্রাইভিং লাইসেন্স চাইলে “f) Change of Vehicle Class”-এর ঘরে টিক দিবেন; 
(g) বর্তমান ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতি পরিবর্তন করতে চাইলে অর্থাৎ পেশাদার আছে অপেশাদার করতে চাইলে বা অপেশাদার আছে পেশাদার করতে চাইলে “g) Change Type of License”-এর ঘরে টিক দিবেন; 
(h) পাবলিক সার্ভিস ভেহিকল (পিএসভি) লাইসেন্স অর্থাৎ ভারি মোটরযান যেমন বড় বাস বা বড় ট্রাক চালানোর ড্রাইভিং লাইসেন্স চাইলে “h) PSV”-এর ঘরে টিক দিবেন (সরাসরি পিএসভি লাইসেন্স পাওয়ার সুযোগ নেই); 
(i) ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন করতে চাইলে “i) Change of Address”-এর ঘরে টিক দিবেন। 


ক্রমিক নং ২৬: শুধুমাত্র নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদনের ক্ষেত্রে এঘরে প্রশিক্ষকের ড্রাইভিং লাইসেন্স নাম্বার লিখতে হবে। তবে মোটরসাইলের ড্রাইভিং লাইসেন্সের জন্য এটি প্রযোজ্য নয়।

ক্রমিক নং ২৭: ড্রাইভিং লাইসেন্সের ধরণ পেশাদার হলে “Professional”-এর ঘরে টিক দিতে হবে অথবা ড্রাইভিং লাইসেন্সের ধরণ অপেশাদার হলে “Non-Professional”-এর ঘরে টিক দিতে হবে। 


ক্রমিক নং ২৮: এ অংশে মোটরযানে শ্রেণি নির্বাচন করতে হব। 
a(i) যারা নতুন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তার আবেদনের ধরণ অনুযায়ী মোটরযানের শ্রেণি “Three Wheeler” অথবা “Light Vehicle” অথবা উভয় ঘরেই টিক দিবেন। 
a(ii) যারা পেশাদার হালকা মানের মোটরযানের ড্রাইভিং লাইসেন্স থেকে মধ্যম মানের মোটরযান চালনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা “Medium Vehicle”-এর ঘরে টিক দেবেন।
a(iii) যারা পেশাদার মধ্যম মানের মোটরযানের ড্রাইভিং লাইসেন্স থেকে ভারি মানের মোটরযান চালনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা “Heavy Vehicle”-এর ঘরে টিক দেবেন।
a(iv) যদি বিশেষ ধরণের মোটরযান চালনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে  "Others"- ঘরে টিক দিবেন এবং specify: অংশে তা লিখে দিবেন।

b(i) যারা নতুন অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তার আবেদনের ধরণ অনুযায়ী মোটরযানের শ্রেণি “Motorcycle” অথবা “Light Vehicle” অথবা উভয় ঘরেই টিক দিবেন।
b(ii) যদি বিশেষ ধরণের মোটরযান চালনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে  "Others"- ঘরে টিক দিবেন এবং specify: অংশে তা লিখে দিবেন।


স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম পূরণের বাকী অংশ দেখার জন্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৪] -তে ক্লিক করার অনুরোধ করা হলো।

Wednesday, September 20, 2017

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৪]

11:24 AM 0
এখানে “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব?” এর চতুর্থ  অংশ পর্যায়ক্রমে দেয়া হলো।
এ  অংশটিও মূলত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরমের দ্বিতীয় ধাপের অংশ যেখানে আবেদনকারীকে তার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।
পার্ট-০৪


ক্রমিক নং ২৯:  নতুন আবেদনকারীর এ অংশটি পূরণ করার প্রয়োজন নেই। যারা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রতিলিপি নিতে চান অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের ডুপ্লিকেট কপি নিতে চান তারা পূরণ করবেন। তবে মনে রাখবেন ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অবশ্যই থানায় জিডি করতে হবে এবং ট্রাফিক অফিস থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়ে বিআরটিএ-তে আবেদন করতে হবে। 


ক্রমিক নং ৩০ ও ৩১:  নতুন আবেদনকারীর এ অংশটি পূরণ করার প্রয়োজন নেই। যারা ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেনী সংযোজন করতে চান তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- আপনার মোটরসাইকেল চলনার ড্রাইভিং লাইসেন্স আছে। এখন আপনি প্রাইভেট কার (হালকা মোটরযান) চালানোর জন্য শ্রেণী সংযোজন করতে চান সেক্ষেত্রে এ অংশটি পূরন করতে হবে। প্রথমে ক্রমিক নং ৩০ -এ আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তামন শ্রেণী যেটি সেটিতে টিক দিন এবং যে শ্রেণী সংযোজন করতে চান তা  ক্রমিক নং ৩১ -এ টিক দিন। 



ক্রমিক নং ৩২ ও ৩৩:  নতুন আবেদনকারীর এ অংশটি পূরণ করার প্রয়োজন নেই। যারা ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেনী পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- আপনার হালকা (Light) মোটরযান চলনার ড্রাইভিং লাইসেন্স আছে। এখন আপনি মধ্যম (Medium) মানের মোটরযান চালানোর করতে চান সেক্ষেত্রে এ অংশটি পূরন করতে হবে। প্রথমে ক্রমিক নং ৩১ -এ আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী যেটি আছে তাতে টিক দিন এবং যে নতুন শ্রেণীর ড্রাইভিং লাইসেন্স চান চান তা  ক্রমিক নং ৩২ -এ টিক দিন।



 ক্রমিক নং ৩৪ ও ৩৫:  নতুন আবেদনকারীর এ অংশটি পূরণ করার প্রয়োজন নেই। যারা ড্রাইভিং লাইসেন্সে ধরণ পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু এখন আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন সে ক্ষেত্রে এ অংশটি পূরণ করতে হবে। আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্সের ধরণ অনুযায়ী ক্রমিক নং ৩৪-এর নির্ধারিত ঘরে টিক দিন। আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্সের ধরণ যদি অপেশাদার থাকে এবং তা আপনি পেশাদার করতে চান তাহলে ক্রমিক নং ৩৫ এর প্রথম অংশে যে ধরণের মোটরযান চালনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স চাচ্ছেন তার ঘরে টিক দিন। আর আপনার যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি অপেশাদার করতে চাচ্ছেন তাহলে ক্রমিক নং ৩৫ এর দ্বিতীয় অংশে চাহিত ঘরে টিক দিন। 



ক্রমিক নং ৩৬:  নতুন আবেদনকারীর এ অংশটি পূরণ করার প্রয়োজন নেই। যার  ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু ড্রাইভিং লাইসেন্সে প্রদত্ত ঠিকানা পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এ অংশটি ক্রমিক নং ১১ -এর অনুরুপভাবে পূরণ করতে হবে। 



ক্রমিক নং ৩৭-৩৮: এ অংশটি  নতুন আবেদনকারীর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকারী ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনি যে তারিখে বিআরটিএ’র ড্রাইভিং পরীক্ষায় পাশ করেছেন সে তারিখ 
ক্রমিক নং ৩৭ এর লিখতে হবে এবং পরীক্ষা পাশে যে তালিকা (রেজুলেশন) বিআরটিএ থেকে প্রকাশ করা হয় তাতে যে সিরিয়াল নাম্বার আছে তা ক্রমিক নং ৩৮ এ লিখতে হবে। 

ক্রমিক নং ৩৯: যারা পিএসভি (পাবলিক সার্ভিস ভেহিকল) চালনার ড্রাইভিং লাইসেন্স করতে চান  এ অংশটি প্রযোজ্য হবে। এ ঘরে আরটিসি (রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি)-এর অনুমোদনের তারিখ লিখতে হবে।  নতুন আবেদনকারীরা এ অংশ ফাঁকা রাখবেন। 

ক্রমিক নং ৪০: এ অংশটি মূলত আবেদনকারী ডিক্লারেশন/ঘোষণ/শর্ত।

ক্রমিক নং ৪১: আবেদনকারী যে তারিখে আবেদন ফরমটি বিআরটিএ অফিসে জমা দিতে চাচ্ছেন এ ঘরে সে তারিখ লিখতে হবে। 

ক্রমিক নং ৪২: আপনি যদি ক্রমিক নং ৪০-এর সাথে একমত হন তাহলে এ ঘরে আপনার স্বাক্ষর দিতে হবে। মূলত এটিই আদেন ফরশে শেষ স্বাক্ষর। স্বাক্ষর না দিলে আবেদন পত্রটি বিআরটিএ গ্রহণ করবে না।


এ অংশটি বিআরটিএ পূরণ করবে। কাজেই এ অংশটি আবেদনকারী ফাঁকা রাখবেন।

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম পূরণের বাকী অংশ দেখার জন্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৫] -তে ক্লিক করার অনুরোধ করা হলো।