Showing posts with label প্রশ্নোত্তর. Show all posts
Showing posts with label প্রশ্নোত্তর. Show all posts

Monday, December 3, 2018

আমি আমার মোটরযানের ট্যাক্স টোকেন হারিয়ে ফেলেছি। এখন ট্যাক্স টোকেনের প্রতিলিপি পাওয়ার জন্য কি করতে হবে?

8:17 PM 12
ট্যাক্স-টোকেন হারিয়ে গেলে বা নষ্ট হলে অথবা পুরে গেলে নিম্নোলিখিত ধাপসমূহ অনুসরণপূর্বক ট্যাক্স-টোকেনের প্রতিলিপি সংগ্রহ করা যাবেঃ- 


(১) মোটরযানের নিবন্ধন নাম্বার ও হারানো ট্যাক্স-টোকেনের মেয়াদ উল্লেখ করে থানায় সাধারণ ডায়রি (জিডি) করতে হবে।

(২) বাংলাদেশ পুলিশের ট্রাফিক ডিভিশন থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স (জিডি-এর উপর বর্ণিত মোটরযানের ট্যাক্স-টোকেনটি জব্দ করা হয়নি মর্মে উল্লেখ করে ট্রাফিক অফিস কর্তৃক সিল ও স্বাক্ষরিত প্রত্যয়ন) সংগ্রহ করতে হবে।

(৩ক) ট্যাক্স টোকেনটি যদি ব্যাংক থেকে নবায়ন করা করা হয়ে থাকে তাহলে, যে ব্যাংক থেকে ট্যাক্স টোকেনটি নবায়ন করা হয়েছে সে ব্যাংকে ট্রাফিক ক্লিয়ারেন্সসহ জিডি ও ট্যাক্স-টোকেনের প্রতিলিপি ফি ২৩/- টাকা (ভ্যাটসহ) জমা দিয়ে ট্যাক্স-টোকেনের প্রতিলিপি সংগ্রহ করা যাবে।

(৩খ) ট্যাক্স-টোকেনটি যদি বিআরটিএ থেকে ইস্যু করা হয়ে থাকে, তাহলে বিআরটিএ’র ফি জমা নেয় এমন যে কোন ব্যাংকে ট্যাক্স-টোকেনের প্রতিলিপি ফি ২৩/- টাকা (ভ্যাটসহ) জমা দিয়ে ট্রাফিক ক্লিয়ারেন্সসহ জিডি ও ফি জমার রশিদের বিআরটিএ’র কপিসহ বিআরটিএ’র যে অফিস থেকে মোটরযানটি রেজিস্ট্রেশন করা হয়েছে বা বিআরটিএ’র যে অফিসে এন্ডোর্সড হয়েছে সে অফিসের সহকারী পরিচালক(ইঞ্জিনিয়ারিং) ও রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের নিকট থেকে ট্যাক্স-টোকেনের প্রতিলিপি সংগ্রহ করা যাবে।

Tuesday, August 15, 2017

শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি রাস্তায় গাড়ি / মোটরসাইকেল চালানো যাবে ?

6:20 AM 4
মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স বা লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে রাস্তায় রাস্তায় গাড়ি / মোটরসাইকেল চালানো যাবে না।

শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স প্রাপ্তির পর মোটরযান চালনা শিক্ষা গ্রহণের সময়, প্রশিক্ষকসহ লার্নার লাইসেন্সধারী ব্যক্তি ইন্সট্রাক্টরসহ রাস্তায় মোটরযান চালতে পারবে কিন্তু উক্ত মোটরযানের দৃশ্যমান স্থানে লাল রংয়ের বড় “L” থাকতে হবে যাতে সকলে দেখতে পারে। কোন অবস্থাতেই  লার্নার লাইসেন্সধারী ব্যক্তি একা রাস্তায় মোটরযান চালতে পারবে না।

মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ধারা ৩(১) এ যা উল্লেখ আছে তাঁর সারমর্মের বাংলা হ’ল –  ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন ব্যক্তি রাস্তায় বা জনসাধারণের ব্যবহারের স্থানে মোটরযান চালাতে পারবেন না। অধ্যাদেশে যা আছে তা হুবহু নিম্নরূপ:

“3. (1) No person shall drive a motor vehicle in any public place unless he holds an effective driving licence issued to himself authorising him to drive the vehicle; and no person shall so drive a motor vehicle as a paid employee or shall so drive a transport vehicle unless his driving licence specifically entitles him so to do.”

Saturday, August 12, 2017

বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ব্যাংক (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)

8:02 AM 1
বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ব্যাংক (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)
বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার যে সকল সংক্ষিপ্ত প্রশ্ন আসে তা উত্তরসহ নিচে দেওয়া হ’ল।
MCQ প্রশ্নোত্তরের জন্য https://goo.gl/Dg8pxi-- এ লিংকে ক্লিক করুন।