Showing posts with label মোটরযান. Show all posts
Showing posts with label মোটরযান. Show all posts

Saturday, March 24, 2018

মোটরসাইকেলসহ সকল মোটরযানের রেজিস্ট্রেশন সঠিক ভাবে হয়েছে কি-না তা যাচাই করব কিভাবে?

9:41 PM 20
মোটরসাইকেলসহ সকল মোটরযানের রেজিস্ট্রেশন সঠিক ভাবে হয়েছে কি-না তা নিয়ে অনেক সময় অনিশ্চয়তা কাজ করে। এখন ঘরে বসেই মোটরযানের রেজিস্ট্রেশেন সঠিকভাবে হয়েছে কি না তা নিশ্চিত হওয়া সম্ভব। ধাপগুলে নিচে দেওয়া হলোঃ

(১) “Please Select Your Transaction Type”-এর ঘরে E-Tracking No অথবা Transaction No. নির্বাচন করুন;
(২) “Please Enter Your Search Value”-ঘরে ফি জমার রশিদের উপরের ডান কোনায় উল্লিখিত E-Tracking No অথবা Transaction No. টাইপ করুন; উপরের ঘরে E-Tracking No নির্বাচন করলে E-Tracking No টাইপ করুন অথবা Transaction No. নির্বাচন করলে Transaction No. টাইপ করুন;
(৩) ছবিতে প্রদর্শিত অক্ষর ও সংখ্যাগুলো হুবহু  “Code” লেখা ঘরে টাইপ করুন;
(৪) এরপর GO বাটনে ক্লিক করুন।

বি:দ্র: একাধিক পেমেন্ট স্ট্যাটাস যাচাই করতে চাইলে প্রতিবার “Refresh The Image”-লেখাটির উপর ক্লিক করে নিন। পাঠকদের সুবিধার্থে এখানে http://brta.cnsbd.com/ সাইটটি ফ্রেমের মধ্যে রেখে শুধুমাত্র প্রয়োজনীয় অংশ এখানে প্রদর্শ করা হয়েছে।

Sunday, December 3, 2017

বিআরটিএ’র ফি সঠিক ভাবে জমা হয়েছে কি-না তা যাচাই করব কিভাবে?

7:24 AM 0
বিভিন্ন সময় আমরা সময়ের অভাবে অন্য কোন ব্যক্তির মাধ্যমে বিআরটিএ’র ফি জমা দেই। এ ফি সঠিকভাবে জমা হয়েছে কি না তা নিয়ে অনিশ্চয়তা কাজ করে। এখন ঘরে বসেই ফি জমার বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব। ধাপগুলে নিচে দেওয়া হলোঃ

(১) “Please Select Your Transaction Type”-এর ঘরে E-Tracking No অথবা Transaction No. নির্বাচন করুন;
(২) “Please Enter Your Search Value”-ঘরে ফি জমার রশিদের উপরের ডান কোনায় উল্লিখিত E-Tracking No অথবা Transaction No. টাইপ করুন; উপরের ঘরে E-Tracking No নির্বাচন করলে E-Tracking No টাইপ করুন অথবা Transaction No. নির্বাচন করলে Transaction No. টাইপ করুন;
(৩) ছবিতে প্রদর্শিত অক্ষর ও সংখ্যাগুলো হুবহু  “Code” লেখা ঘরে টাইপ করুন;
(৪) এরপর GO বাটনে ক্লিক করুন।

বি:দ্র: একাধিক পেমেন্ট স্ট্যাটাস যাচাই করতে চাইলে প্রতিবার “Refresh The Image”-লেখাটির উপর ক্লিক করে নিন। পাঠকদের সুবিধার্থে এখানে http://brta.cnsbd.com/ সাইটটি ফ্রেমের মধ্যে রেখে শুধুমাত্র প্রয়োজনীয় অংশ এখানে প্রদর্শ করা হয়েছে।

ট্যাক্স টোকেন নবায়ন করব কিভাবে?

7:12 AM 2
বিআরটিএ’র অনলাইন ব্যাংকিং পদ্ধতি চালু হওয়ার পর থেকে সরাসরি ব্যাংক থেকেই ট্যাক্স টোকেন নবায়ন করা যায়। এ জন্য বিআরটিএ অফিসে আসতে হয় না। ট্যাক্স টোকেন নবায়নের সময় পূর্ববর্তী ট্যাক্স টোকেন সনদের মূলকপি নিয়ে নির্ধারিত ব্যাংকে ট্যাক্স টোকেন ফি জমা দিলেই ব্যাংক থেকেই ট্যাক্স টোকেন নবায়ন করে দিবে। ব্যাংকের শাখা ও বুথের তালিকা বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে।

Monday, November 27, 2017

মোটরযানের ফিটনেস নবায়ন করব কিভাবে?

7:37 PM 1
মোটরযানের ফিটনেস সনদ কি?
আপনার মোটরযানটি সড়কে চলাচলের উপযুক্ত কি-না সে সম্পর্কিত সনদ। ‘মোটরযান অধ্যাদেশ ১৯৮৩’ - এর আলোকে ‘মোটরযান বিধিমালা ১৯৮৪’-এর বিধি ৬৮(১) অনুযায়ী একজন মোটরযান পরিদর্শক ‘Form VTR’-এ উল্লিখিত মোটরযানের মোট ৬০টি বিষয় পরিদর্শনের পর সঠিক পাওয়া স্বাপেক্ষে মোটরযানের ফিটনেস সনদ প্রদান করেন।

ফিটনেস নবায়ন পদ্ধতি
১। মোটরযানের ফিটনেস নবায়নের জন্য নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত ফরম (সিএফ.আর.এ ফরম)-এ আবেদন করতে হয়:
(১) নির্ধারিত ফি জমা রশিদ;
        (২) হালনাগাদ ট্যাক্স টোকেন এর ফটোকপি;
       (৩) মোটরযানের অনুমিত/অগ্রিম আয়কর প্রদানের প্রমাণপত্র (অনুমিত/অগ্রিম আয়কর জমা দিতে TIN আবশ্যক)
      (৪) পূর্বের ফিটনেস সার্টিফিকেটের মূল কপি;
২। মোটরযানটি পরিদর্শনের জন্য বিআরটিএ’র নির্ধারিত সার্কেল অফিসে হাজির করতে হবে;
৩। সন্তোষজনক পরিদর্শন রিপোর্টের উপর ভিত্তি করে ফিটনেস নবায়ন করা হয়।

কোথায় থেকে মোটরযানের ফিটনেস নবায়ন করাবেন?
সর্বশেষ বিআরটিএ’র যে সার্কেল অফিস হতে মোটরযানের রেজিস্ট্রেশন গ্রহণ বা ফিটনেস নবায়ন করেছেন অথবা মোটরযানটি এন্ডোরস্ করিয়ে যে সার্কেল অফিসে নেওয়া হয়েছ, সে সার্কেল অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার মোটরযানের ফিটনেস নবায়নের জন্য আবেদন করবেন এবং পরিদর্শনের জন্য মোটরযানটি ঐ অফিসে হাজির করবেন।